You have reached your daily news limit

Please log in to continue


পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা

পিএসএলের মাঝপথে দেশে ফিরে আসেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নাহিদ রানা জেতেন সিরিজ–সেরার পুরস্কার। তবে চলমান টি-টুয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে নেই এই পেসার।

ওয়ানডে সিরিজের পর বিসিবি জানিয়েছিল, নাহিদ আপাতত প্রস্তুতি নেবেন পাকিস্তানের বিপক্ষে আগামী মাসে অনুষ্ঠেয় টেস্ট সিরিজের জন্য, তাই পিএসএল খেলতে আর পাকিস্তানে যাবেন না। চোটের কারণে যেতে পারেননি আরেক পেসার মোস্তাফিজুর রহমানও।

তবে আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি লিখেছেন, ‘পিএসএলের ফাইনালে নাহিদকে খেলার অনুমতি দেওয়ায় তামিম (বিসিবির অন্তর্বর্তী সভাপতি তামিম ইকবাল) ভাইকে ধন্যবাদ।’

পরে এক বিবৃতিতে নাহিদকে পিএসএল ফাইনাল খেলার অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবিও। বিবৃতিতে বলা হয়, ‘বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে খেলার গুরুত্ব বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খেলোয়াড়টির বিকাশের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।’

পাশাপাশি দলের ম্যানেজমেন্ট ও বিসিবির চিকিৎসক দল নাহিদকে ছাড়পত্র দিয়েছে বলেও জানিয়েছে বিসিবি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন