মানুষের আইনের ‘কবর’ রচনা করে, কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৭:৫৫

বাংলাদেশে মানুষের আইনের ‘কবর’ রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান (রাজশাহী-১)। তিনি বলেছেন, ‘আমাদের ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন, আমরা শরিয়তের আইন বিশ্বাস করি না। পরে অবশ্য আত্মসমপর্ণ করে নির্বাচনের আগে বলেছেন, শরিয়তের বিরুদ্ধে আমরা কোনো আইন আমরা পাশ করব না। ধন্যবাদ উনাকে, অন্তত তওবা করে ফিরে এসেছেন। আমরা আল্লাহর আইন চাই। আপনারা (বিএনপি) আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে, কোরআনের আইন প্রতিষ্ঠা করি।’


আজ বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মুজিবুর রহমান।


এদেশে ইসলামী আইন চালু করার জন্য ইসলামী বোর্ড গঠন করার আহ্বান জানান জামায়াতের এ এমপি। তিনি জাতীয় সংসদে মাদ্রাসা পাশ করা এমপি এবং বাইরে যত মাযহাব যুক্ত ওলামায়ে কেরাম আছেন, আহলে হাদিস আছেন সব ওলামাকে নিয়ে এই ইসলামী বোর্ড গঠন করার কথা বলেন, যাঁরা ইসলামী আইন চালু করার জন্য পরামর্শ দেবেন এবং দেশে সেই আইন কার্যকারী হবে।


তিনি বলেন, ‘আমাদের প্রথম চিন্তা হচ্ছে, দুনিয়াতে আমরা কেউ থাকবো না। মরার পরে আমাদের আসল জায়গা। এখানে যা আলোচনা হচ্ছে সব দুনিয়া কেন্দ্রিক। আখেরাতে কি হবে, সেই চিন্তা কারো মনে নাই।’


মুজিবুর রহমান সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াতের অনুবাদ করে বলেন, ‘যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারল, সেই সত্যিকার সফল হবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে।’ আমাদের সেই সত্যিকার সফল হতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও