You have reached your daily news limit

Please log in to continue


সহজ পদ্ধতিতে যেভাবে তৈরি করবেন আচারি খিচুড়ি

কখনো তপ্ত রোদ, আবার কখনো ঝমঝমিয়ে বৃষ্টি—আবহাওয়ার এই খামখেয়ালি সময়ে বাঙালির মন বারবার টানে গরম খিচুড়ির দিকে। বৃষ্টির দিনে ধোঁয়া ওঠা খিচুড়ির সঙ্গে যদি যোগ হয় ভুনা মাংস আর আচারের চটপটে স্বাদ, তবে দুপুরের খাবারটা জমে ক্ষীর। সাধারণ খিচুড়িতে ভিন্নতা আনতে আজ ঘরে তৈরি করতে পারেন আচারি মাংস খিচুড়ি। চলুন, জেনে নিই এটির সঠিক রেসিপি।

উপকরণ:

  • চাল: ১ কেজি
  • মাংস: দেড় কেজি (ছোট টুকরো করা)
  • ডাল: মসুর ও মুগ ডাল মিলিয়ে ১ কাপ
  • আচার: ১ কাপ (আম বা জলপাইয়ের টক আচার)
  • তেল: ১ কাপ সরিষার তেল
  • মসলা: পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ, ধনিয়া, জিরা ও গরম মশলা গুঁড়া, শুকনো মরিচ এবং স্বাদমতো লবণ ও কাঁচা মরিচ।

প্রস্তুত প্রণালী:

১. মাংস রান্না: প্রথমে মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিন। এরপর সব মসলা দিয়ে মাংস ভালো করে কষিয়ে রান্না করে নিন।

২. ডাল ভাজা: মুগ ডাল হালকা ভেজে নিয়ে ধুয়ে রাখুন।চাল ও মসুর ডালও ধুয়ে পানি ঝরিয়ে নিন।

৩. খিচুড়ি রান্না: একটি হাঁড়িতে চাল ও ডালগুলো বাকি মসলা দিয়ে হালকা ভেজে নিন। এবার পরিমাণমতো গরম পানি দিয়ে রান্না করুন।

৪. মাংস মেশানো: খিচুড়ির পানি যখন শুকিয়ে আসবে, তখন আগে থেকে রান্না করা মাংসগুলো এর ওপর ছড়িয়ে দিন।খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাতে চাল ভেঙে আঠালো হয়ে যেতে পারে।

৫. আচার যোগ করা: নামানোর ঠিক আগে টক আচার ও কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে দমে রাখুন কিছুক্ষণ। ব্যস তৈরি হয়ে গেল গরম গরম সুস্বাদু আচারি মাংস খিচুড়ি। বেগুন ভাজা বা সালাদের সঙ্গে পরিবেশন করতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন