You have reached your daily news limit

Please log in to continue


৯ গোলের রেকর্ডগড়া অবিশ্বাস্য রোমাঞ্চে বায়ার্নকে হারালো পিএসজি

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগেই দেখা মিললো এক অবিশ্বাস্য ফুটবলীয় মহাকাব্য। ফুটবলপ্রেমীদের মনে যা দোলে দিয়ে যাবে অনেক অনেক দিন।  গোলের রেকর্ড ভাঙা-গড়ার খেলায় দুই দল করল মোট ৯ গোল।  যাতে পিএসজি জিতলেও আশা জিইয়ে রাখল বায়ার্ন মিউনিখও।  

মঙ্গলবার রাতে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে বায়ার্ন মিউনিখকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ধাপে এটিই এখন পর্যন্ত ইতিহাসে সর্বোচ্চ গোলের ম্যাচ।

জয়ের নায়ক খিভিচা কভারাসখেলিয়া ও উসমান দেম্বেলে; দুজনেই করেছেন জোড়া গোল। অসাধারণ এই ফুটবল দ্বৈরথ গত মৌসুমের ইন্টার মিলান ও বার্সেলোনা ম্যাচকেও যেন ম্লান করে দিয়েছে। আগামী ৩০ মে বুদাপেস্টে ফাইনালের টিকিট পেতে দুই দলের সামনেই এখন ফিরতি লেগের কঠিন সমীকরণ।

ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ১৭ মিনিটে লুইস দিয়াজকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় বায়ার্ন। গোল করতে ভুল করেননি হ্যারি কেইন। এটি ছিল মৌসুমে তার ৫৪তম গোল। তবে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি স্বাগতিকদের। কভারাসখেলিয়ার জাদুকরী ফিনিশিংয়ে সমতায় ফেরে পিএসজি। ৩৩ মিনিটে দেম্বেলের কর্নার থেকে হেডে গোল করে জোয়াও নেভেস পিএসজিকে লিড এনে দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন