You have reached your daily news limit

Please log in to continue


এই সময়ে এমন বৃষ্টি কেন

সন্তানকে স্কুলে দিতে গিয়ে ভিজে একশা হয়েছেন প্রতীক বর্ধন। তিনি থাকেন মগবাজারের মধুবাগে। আর ছেলেটি পড়ে ইস্কাটনের একটি স্কুলে। সকাল আটটায় ক্লাস শুরু। তার আগে রিকশাযোগে স্কুলে যেতে গিয়েই বিপত্তি শুরু হলো।

রিকশা হাতে গোনা। সেখানে স্কুলগামী শিক্ষার্থীদের ভিড়। একটা রিকশা জোগাড় হলেও বৃষ্টির পানি থেকে রক্ষা মিলল না। রিকশায় পলিথিন ছিল না। ঝোড়ো হাওয়া মাঝেমধ্যেই উড়িয়ে নিচ্ছিল মাথায় ধরা ছাতা। আর তাতে বৃষ্টির পানি এসে পড়ছিল গায়ে। সন্তানকে স্কুলে দিয়ে রাজধানীর কারওয়ানবাজারে আসতে গিয়ে প্রতীক আরেক দফা ভিজলেন।

রাজধানীতে আজ বুধবার সকাল থেকেই বৃষ্টি। আকাশের কালো মেঘ অন্ধকার করে রেখেছে চারদিক। এ যেন আষাঢ়-শ্রাবণের দিন।

বৃষ্টি শুধু রাজধানীতেই নয়, হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। আবহাওয়া অফিস গতকাল মঙ্গলবার সকালেই পরবর্তী ৯৬ ঘণ্টায় দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। এ সময় কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাও হবে বলে জানায় তারা। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কার কথাও জানানো হয় পূর্বাভাসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন