অ্যাডেনোমায়োসিস: নারীদের যন্ত্রণা–বেদনার আরেক নাম
প্রথম আলো
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ২১:২৮
নারীর স্বাস্থ্য নিয়ে আমরা অনেক কথা বলি। কিন্তু কিছু রোগ এখনো নীরব রয়ে গেছে অবহেলায়, অজ্ঞতায়, কখনো লজ্জায়। এমন একটি অবহেলিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা অ্যাডেনোমায়োসিস। বিশ্বজুড়ে প্রতিবছর এপ্রিল পালিত হয় অ্যাডেনোমায়োসিস সচেতনতা মাস হিসেবে। এর লক্ষ্য, রোগটি সম্পর্কে সচেতনতা বাড়ানো।
অ্যাডেনোমায়োসিস কী
অ্যাডেনোমায়োসিস এমন একটি অবস্থা, যেখানে জরায়ুর ভেতরের আস্তরণ (এন্ডোমেট্রিয়াম) জরায়ুর পেশির ভেতরে প্রবেশ করে। ফলে জরায়ু বড় হয়ে যায় এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এটি মূলত ৩০ থেকে ৫০ বছর বয়সী নারীদের মধ্যে বেশি দেখা যায়। তবে এখন আরও বিস্তৃত হচ্ছে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- নারীর স্বাস্থ্য