সারা দেশে আরও ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
টানা দুদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। দীর্ঘ কয়েকদিনের খরতাপের মধ্যে এই বৃষ্টি স্বস্তির আবহ তৈরি করলেও দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে এখন পর্যন্ত প্রায় ২০ জনের মতো মানুষের মৃত্যু হয়েছে। এই অবস্থায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দেশজুড়ে আজসহ আগামী পাঁচদিন বৃষ্টিপাত বজায় থাকতে পারে।
আজ মঙ্গলবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে, আজ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বৃষ্টির পূর্বাভাস