You have reached your daily news limit

Please log in to continue


​‘আমি সবসময় তিন নম্বরে ব্যাট করতে পছন্দ করি’

​টানা ১৩ ইনিংসে ফিফটির দেখা না পাওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে চেনা ছন্দে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করে রানখরা কাটানোর পর চট্টগ্রামের অলিখিত ফাইনালে চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে দাপট দেখিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। এই দুই ইনিংসে কখনো চাপের মুখে ধৈর্য ধরা, আবার কখনো আক্রমণাত্মক মেজাজে প্রতিপক্ষের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। দীর্ঘদিনের অফ-ফর্ম কাটিয়ে ওঠা, অধিনায়কত্ব ছাড়ার প্রভাবসহ ক্রিকেটের নানা বিষয় নিয়ে ‘দ্য ডেইলি স্টার’-এর সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন টেস্ট অধিনায়ক।

​সামগ্রিকভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের কথা ভাবলে, দলের এবং আপনার নিজের পারফরম্যান্স কতটা ইতিবাচক ছিল?

​নাজমুল হোসেন শান্ত: দল হিসেবে আমরা ভালো খেলেছি, এটা আমাদের জন্য স্বস্তির। গত তিনটি সিরিজ ধরেই আমরা ছন্দ ধরে রেখেছি, যা সামনের দিনগুলোর জন্য খুব জরুরি। দলের বর্তমান পরিবেশ ও সবার সঙ্গে বন্ধন চমৎকার, প্রত্যেকেই যার যার জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করছে। ব্যক্তিগতভাবে বললে, এই দুটি ইনিংস আমার জন্য খুব দরকার ছিল। লম্বা সময় বড় রান পাচ্ছিলাম না, তাই নিজের আত্মবিশ্বাস ফেরাতে এই সিরিজটি আমার জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন