ঢাকায় নতুন হাইকমিশনার পেশাদার কূটনীতিক নন রাজনীতিক, কেন প্রথা ভাঙল ভারত
ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের গত পাঁচ দশকের প্রথা ভেঙে এক ব্যতিক্রম ও কৌশলগত পরিবর্তনের পথে হাঁটছে নরেন্দ্র মোদী সরকার। দীর্ঘ সময় ধরে ঢাকায় হাইকমিশনার হিসেবে পেশাদার কূটনীতিকদের ওপর ভরসা রাখলেও, এবার নয়াদিল্লি সেখানে একজন বর্ষীয়ান রাজনীতিকে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী হতে যাচ্ছেন বাংলাদেশে ভারতের প্রথম রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত হাইকমিশনার। এই নিয়োগ কেবল একজন ব্যক্তির পরিবর্তন নয়, বরং ঢাকার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দিল্লির পররাষ্ট্রনীতির এক বড় ধরনের ‘কোর্স কারেকশন’ বা দিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
কেন এই রদবদল?
ভারতের পররাষ্ট্র ক্যাডারে (আইএফএস) ঢাকার পোস্টিং বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। হর্ষ বর্ধন শ্রিংলা বা বিক্রম দোরাইস্বামীর মতো পেশাদার কূটনীতিকেরা সেখানে অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করেছেন বলেই মনে করে দিল্লি। তবে ভারতের নীতিনির্ধারকদের একটি বড় অংশ এখন মনে করছেন, কূটনীতিকেরা অনেক সময় প্রথাগত প্রোটোকল এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে সাধারণ মানুষের নাড়ির স্পন্দন বা রাজনৈতিক বাঁকবদলগুলো সঠিকভাবে ধরতে পারেন না।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হাইকমিশনার