হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু ২৬৪
প্রথম আলো
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১৬:০৬
হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) দেশে আরও পাঁচ শিশু মারা গেছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল চার শিশুর।
এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৩৫৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাম শনাক্ত হয়ে শিশুটি সিলেটে মারা গেছে। আর হাম উপসর্গে ঢাকা, খুলনা, রাজশাহী ও সিলেটে একজন করে শিশু হাম উপসর্গে মারা গেছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২২০ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৪৪ শিশু।