গবেষণায় নারীর শরীর নিয়ে যেসব নতুন তথ্য জানা গেল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১৪:২৯
দীর্ঘদিন ধরে চিকিৎসা গবেষণার বড় অংশে পুরুষ শরীরকেই মানদণ্ড হিসেবে ধরা হয়েছে। ফলে নারীর শরীর, হরমোন, রোগের লক্ষণ বা ওষুধের প্রতিক্রিয়া নিয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন অজানাই থেকে গেছে।
তবে সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞানীরা নারীর শরীর নিয়ে আরও গভীরভাবে গবেষণা শুরু করেছেন, আর তাতেই উঠে আসছে নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য।