You have reached your daily news limit

Please log in to continue


ভেন্যু নাইট এডিশন আনলো হুন্দাই

গাড়িপ্রেমীদের জন্য আবারও চমক নিয়ে এল হুন্দাই মটোর কোম্পানি। তাদের জনপ্রিয় এসইউভি হুন্দাই ভ্যেনু-এর নতুন ‘নাইট এডিশন’ এবার বাজারে এসেছে একেবারে আলাদা লুক ও স্টাইল নিয়ে। পুরো গাড়িটিতে দেওয়া হয়েছে ব্ল্যাক থিম, যা একে আগের মডেল থেকে অনেকটাই ভিন্ন ও বেশি আকর্ষণীয় করে তুলেছে। তবে ডিজাইনে বড় পরিবর্তন এলেও ইঞ্জিন বা পারফরম্যান্সে কোনো বদল আনা হয়নি।

এই বিশেষ সংস্করণের সবচেয়ে বড় আকর্ষণ এর এক্সটেরিয়র ডিজাইন। ম্যাট ব্ল্যাক ফিনিশে হুন্দাইয়ের লোগো, নতুন ব্ল্যাক গ্রিল এবং অন্যান্য কালো উপাদান গাড়িটিকে দিয়েছে আগ্রাসী ও স্পোর্টি চেহারা। স্কিড প্লেট, রুফ রেল ও ওআরভিএম-এও কালো রঙের ব্যবহার রয়েছে, যা পুরো লুককে আরও প্রিমিয়াম করে তোলে। ১৬ ইঞ্চির ব্ল্যাক অ্যালয় হুইল এবং লাল রঙের ব্রেক ক্যালিপার গাড়ির স্পোর্টি ভাবকে আরও জোরালো করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন