সৌদিতে মারা গেলেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১৪:২৭
এখন পর্যন্ত ৮৯টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ২৮৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩২ হাজার ৪৮২ জন। সৌদি আরবে যাওয়া আরও দুজন হজ যাত্রী মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে যাওয়া মোট ৪ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মারা যাওয়া ৪ জনই পুরুষ এবং তারা মক্কায় মারা গেছেন।
রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।