You have reached your daily news limit

Please log in to continue


সুস্থ জীবনের অঙ্গীকার: নিরাপদ খাদ্যে জৈব কৃষির বিকাশ

বিশ্বজুড়ে নিরাপদ খাদ্য এখন একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও পরিবেশগত আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। শিল্পায়িত কৃষির বিস্তার যেমন খাদ্য উৎপাদন বাড়িয়েছে, তেমনি রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের কারণে খাদ্যের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগও তৈরি হয়েছে।

এই বাস্তবতায় জৈব কৃষি নতুন করে গুরুত্ব পাচ্ছে। কেউ এটিকে ধনী শ্রেণির কৃষি বলে মনে করলেও অনেকেই এটিকে মানবসভ্যতার প্রাচীন কৃষি ব্যবস্থার আধুনিক ও বৈজ্ঞানিক পুনরাবিষ্কার হিসেবে দেখেন। প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত এই কৃষি পদ্ধতিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার থাকে না বা অত্যন্ত সীমিত থাকে। ফলে জৈব পদ্ধতিতে উৎপাদিত খাদ্য তুলনামূলকভাবে নিরাপদ, পুষ্টিমানসমৃদ্ধ এবং স্বাভাবিক স্বাদের বলে বিবেচিত হয়। বাংলাদেশেও ধীরে ধীরে নিরাপদ খাদ্যের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে জৈব কৃষির প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে শহরাঞ্চলের স্বাস্থ্যসচেতন ভোক্তাদের মধ্যে এই প্রবণতা আরও স্পষ্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন