You have reached your daily news limit

Please log in to continue


এক সেনার মৃত্যুর পর লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৪

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত ও আরও ছয়জন আহত হওয়ার পর ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় ১৪ লেবাননি নিহত ও আরও ৩৭ জন আহত হয়েছে।

দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চলা অবস্থায় রোববার এসব পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। যুদ্ধবিরতি সত্ত্বেও পক্ষগুলোর মধ্যে সংঘাত অব্যাহত আছে।

ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের তথাকথিত ‘বাফার জোনের’ সাতটি শহরের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার জন্য সতর্ক করেছে। যুদ্ধবিরতির আগেই ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে লেবাননের ভেতরে ১০ কিলোমিটার পর্যন্ত এলাকা দখল করে নেয় ইসরায়েলি বাহিনী, এটিকেই ‘বাফার জোন’ বলে অভিহিত করছে তারা। এই সাতটি শহর লিটানি নদীর উত্তর পাশে অবস্থিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন