বিওয়াইডির নতুন হাইপারকার ‘ডেনজা জি’ আগে যাবে ইউরোপে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১৩:১০
সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ি বা ইভির পর এবার এক হাজার হর্সপাওয়ারের শক্তিশালী হাইপারকার নিয়ে আসছে চীনা গাড়ি নির্মাতা কোম্পানি বিওয়াইডি।
বেইজিং ‘অটো শো’তে কোম্পানিটির সাব-ব্র্যান্ড ‘ডেনজা’র অধীনে তৈরি ‘ডেনজা জি’ নামের এ নতুন হাইপারকার দেখিয়েছে বিওয়াইডি। গাড়িটি চীনের আগে ইউরোপের বাজারে চালু হবে।
অত্যাধুনিক প্রযুক্তি ও দুর্দান্ত গতির এ হাইপারকারটি বিশ্বজুড়ে অটোমোবাইল প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইলেকট্রিক কার