You have reached your daily news limit

Please log in to continue


জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে তিনটি গাছ ভেঙে ঘরের ওপর পড়ে এক নারী ও তার দুই মেয়ের প্রাণ গেছে।

সোমবার ভোর ৪টার দিকে মেলান্দহ উপজেলার পূর্বদাগী এলাকায় এ ঘটনা ঘটে বলে মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান জানিয়েছেন।

নিহতরা হলেন- মেলান্দহের পূর্বদাগী এলাকার আব্দুল গনির স্ত্রী খুকি বেগম (৭০) তার মেয়ে ফাতেমা আক্তার (৪৫) ও ফরিদা আক্তার (৩৭)।

নিহত খুকি বেগমের ছেলে আকালু মণ্ডল বলেন, প্রতিদিনের মতো মা তার দুই বোনকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাত ৪টার দিকে কালবৈশাখী ঝড়ে তিনটি গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন