You have reached your daily news limit

Please log in to continue


‘ভুয়া তথ্য’ ছড়ানোর অভিযোগে চাকমা রানি ইয়ান ইয়ানকে সতর্ক করে চিঠি

পার্বত্য চট্টগ্রামের অধিকারকর্মী ও চাকমা রানি ইয়ান ইয়ানের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক পর্যায়ে সরকার ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর’ অভিযোগ তুলে চিঠি দিয়েছে সরকার। চিঠিতে তাকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।

গত ৬ এপ্রিল রাঙ্গামাটির জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফী রানি ইয়ান ইয়ানকে এই চিঠি পাঠান। চিঠিতে অভিযোগ করা হয়, তার কারণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে। প্রসঙ্গত, অধিকারকর্মী ইয়ান ইয়ান চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায় ওয়াংজার স্ত্রী।

রাঙ্গামাটির জেলা প্রশাসকের পাঠানো চিঠির বিষয়বস্তুতে উল্লেখ করা হয়, বক্তব্য দেওয়া ও কার্যক্রম পরিচালনার সময় দেশের আইনকানুন সঠিকভাবে মেনে চলার বিষয়ে সতর্ক করতে এই চিঠি দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন