You have reached your daily news limit

Please log in to continue


গোলরক্ষকের কাণ্ডে ফুটবল মাঠে ‘কুৎসিত দৃশ্য’

স্প্যানিশ দ্বিতীয় বিভাগের লিগে রিয়াল জারাগোজা ও হুয়েস্কার ম্যাচে এক অনাকাঙ্ক্ষিত ও কুৎসিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা ম্যাচটি শেষ পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয় দুই গোলরক্ষকের অপেশাদার আচরণের কারণে। খেলার একেবারে শেষ দিকে যখন টানটান উত্তেজনা বিরাজ করছিল, তখন জারাগোজার আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা হঠাৎ মেজাজ হারিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে ধাক্কা দিয়ে ফেলে দেন। এই ঘটনার পরপরই রেফারি তাকে লাল কার্ড দেখালে পরিস্থিতির আরও অবনতি ঘটে।

মাঠ ছাড়ার নির্দেশে শান্ত না হয়ে বরং এই গোলরক্ষক আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এর প্রতিক্রিয়ায় হুয়েস্কা অধিনায়ক হোর্হে পুলিদোকে সজোরে ঘুষি মারেন। তার এই মারমুখী আচরণ মুহূর্তেই গোটা মাঠে বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়। সতীর্থকে আক্রান্ত হতে দেখে হুয়েস্কার গোলরক্ষক দানি জিমেনেজও নিজেকে সামলাতে পারেননি, তিনিও ছুটে এসে আন্দ্রাদাকে পাল্টা ঘুষি মারেন। এরপর দুই দলের খেলোয়াড়দের মধ্যে তুমুল হাতাহাতি শুরু হয় যা থামাতে রেফারি ও কর্মকর্তাদের বেশ বেগ পেতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন