২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি বাড়াতে যাচ্ছে ফিফা
২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৪৮টি দলের প্রাইজমানি বা পুরস্কারের অর্থ বাড়ানোর বিষয়ে আলোচনা করছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি গত রবিবার জানিয়েছে, তারা এই লক্ষ্যে বিভিন্ন দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলছে।
ভ্যাঙ্কুভারে ফিফার ৭৬তম কংগ্রেসের আগে আগামী মঙ্গলবার কাউন্সিল সভায় এই প্রস্তাবটি অনুমোদনের জন্য তোলা হবে।
এর আগে গত ডিসেম্বরে ফিফা জানিয়েছিল, এবারের বিশ্বকাপের জন্য প্রাইজমানি আগের তুলনায় ৫০ শতাংশ বাড়িয়ে ৬৫ কোটি ৫০ লক্ষ ডলার করা হতে পারে। তবে ফিফা এখন রয়টার্সকে জানিয়েছে যে, প্রাইজমানির এই অঙ্ক আরও বাড়বে। কারণ ২০২৩ থেকে ২০২৬ সালের এই সময়ে ফিফার আয় ১ হাজার ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ফিফার একজন মুখপাত্র বলেন, ‘বিশ্বজুড়ে ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আমরা আলোচনা করছি যাতে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর পাশাপাশি ২১১টি সদস্য দেশের উন্নয়ন তহবিলেও আরও বেশি অর্থ বরাদ্দ দেওয়া যায়।’
- ট্যাগ:
- খেলা
- বিশ্বকাপ ফুটবল