এনায়েত উল্যাদের বিদায়, ঢাকার পুরোনো বাসের নতুন নিয়ন্ত্রক

প্রথম আলো প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১১:২২

বাসটি ঢাকার কারওয়ান বাজার দিয়ে যাচ্ছিল। দেখলেই বোঝা যায় বহু পুরোনো। এবড়োখেবড়ো, রং উঠে গেছে, মরিচা পড়েছে সব জায়গায়।


বাসটিতে উঠে পড়লাম (১৫ মার্চ, ২০২৬)। উঠে দেখি, আসনগুলো তেলচিটচিটে। ৪১টির জায়গায় বসানো হয়েছে ৪৬টি আসন। তা–ও খালি নেই। দাঁড়িয়ে যেতে হলো।


বাসের চালকের সহকারীর নাম সাদ্দাম হোসেন। তিনি জানান, দিনে সাড়ে চার হাজার টাকা জমা দিয়ে বাস ভাড়া আনেন। জ্বালানি ও পথ খরচার পর যা থাকে, তা তিনি, চালক ও ভাড়া আদায়কারী ভাগ করে নেন। বোঝা গেল, বাস যত পুরোনোই হোক, মালিকের আয় কম নয় এবং তা কখনো কমে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও