মহাকাশ থেকে দেখুন আপনার নামের প্রথম অক্ষর, কীভাবে

প্রথম আলো প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৮:০০

আপনার নামের প্রথম অক্ষর যদি পৃথিবীর কোনো নদী, পাহাড় বা বনের আকৃতিতে ফুটে ওঠে এবং তা দেখা যায় মহাকাশ থেকে তবে বিষয়টি কেমন হবে? কাল্পনিক মনে হলেও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা—নাসা ঠিক এ সুযোগই করে দিয়েছে সাধারণ মানুষের জন্য। ‘ইয়োর নেম ইন ল্যান্ডস্যাট’ নামের অনলাইন টুলের মাধ্যমে এখন যে কেউ মহাকাশ থেকে তোলা পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক স্থানের ছবিতে নিজের নামের প্রথম অক্ষর দেখতে পারবেন।


ল্যান্ডস্যাট প্রকল্পের সায়েন্স সাপোর্ট টিমের সদস্য রস ওয়াল্টার, অ্যালিসন নাসবাম ও জিঞ্জার বুচার এই বিশেষ টুল তৈরি করেছেন। এটি মূলত ল্যান্ডস্যাট স্যাটেলাইটের গত ৫০ বছরের বেশি সময়ের সংগৃহীত তথ্যের একটি বিশাল ভান্ডার। এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোকে ইংরেজি বর্ণমালার অক্ষরের সঙ্গে মিলিয়ে সাজানো হয়েছে। উদাহরণস্বরূপ, কেউ যদি ইংরেজি বর্ণমালার ‘এ’ অক্ষর খোঁজেন, তবে তিনি নরওয়ের লেক মিজোসা বা আলাস্কার ইউকন ডেল্টার এমন সব স্যাটেলাইট ইমেজ পাবেন, যা দেখতে ‘এ’ অক্ষরের মতো। আবার ব্রাজিলের হুমাইতা অঞ্চলের বনাঞ্চল বা আরকানসাসের হোল্লা বেন্ড নদীর বাঁক দিয়ে তৈরি হয়েছে নিখুঁত ‘বি’ অক্ষর। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে কেউ এই ওয়েবসাইটে প্রবেশ করে নিজের নাম লিখলেই প্রথম অক্ষরের মতো ভৌগোলিক স্থানের ছবি দেখা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও