You have reached your daily news limit

Please log in to continue


সংসদে দাঁড়িয়ে নিজের নিরাপত্তা চাইলেন জামায়াতের এমপি

নিজের ওপর হামলার ঘটনা জাতীয় সংসদে তুলে ধরে নিজের, পরিবারের ও নেতা–কর্মীদের নিরাপত্তা চেয়েছেন নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফা। হামলাকারীদের মরিয়া মনোভাব তুলে ধরে তিনি বলেন, ‘হয়তো আজকে আমার জন্য এখানে শোক প্রস্তাব আনতে হতো।’

আজ রোববার জাতীয় সংসদে ফ্লোর নিয়ে মাছুম মোস্তফা নিজের নিরাপত্তার পাশাপাশি ওই ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

গত শুক্রবার সন্ধ্যায় মাছুম মোস্তফার ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলার আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন