You have reached your daily news limit

Please log in to continue


১০ থেকে ১২ সন্ত্রাসী ঘিরে ধরে, পালাতে গেলে পেছন থেকে গুলি করে হত্যা

রাত তখন তিনটা বাজে। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের নানাবাড়ি থেকে দাওয়াত খেয়ে মামাতো ভাই আশরাফুর রহমানসহ হেঁটেই বাড়ি ফিরছিলেন কাউসারুজ্জামান (৩৬)। নানার ঘর থেকে ২০০ মিটার দূরে এলে রাতের আঁধারে তাঁদের দুজনকে ঘিরে ধরে ১০ থেকে ১২ অস্ত্রধারী সন্ত্রাসী। এরপর কাউসারুজ্জামান ও আশরাফুর রহমান পালানোর চেষ্টা করেন। দৌড়ে কিছুদূর যান তাঁরা। তখন পেছন থেকে কাউসারুজ্জামানকে লক্ষ্য করে গুলি করে একজন। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুলির শব্দ ও মামাতো ভাই আশরাফুর রহমানের চিৎকার শুনে এলাকার লোকজন বেরিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্বজনেরা কাউসারুজ্জামানকে হাসপাতালে নিলেও বাঁচাতে পারেননি। ভোরে তাঁর মৃত্যু হয়।

গত শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব আলিখিলে এভাবেই পেছন থেকে গুলি করে হত্যা করা হয় বিএনপির সমর্থক ও প্রবাসী কাউসারুজ্জামানকে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরে আসেন দুই কন্যাসন্তানের জনক কাউসারুজ্জামান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন