You have reached your daily news limit

Please log in to continue


ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল

তেহরানে আকস্মিক ফিরে যাওয়া ইরানি প্রতিনিধিদলের একটি অংশ আজ রোববার রাতেই ফের পাকিস্তানে যাচ্ছে। ওমান সফর শেষ করে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিরও। এরপর তিনি রাশিয়া সফরে যাবেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। 

এর আগে শনিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আরাঘচি। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করা তাদের অগ্রাধিকার। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি মুখোমুখি আলোচনায় বসতে এখনো প্রস্তুত নয় তেহরান। তাদের মতে, ওয়াশিংটনের অবস্থান ‘চরমপন্থী’, অন্যদিকে ইরানের কিছু দাবি যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন