You have reached your daily news limit

Please log in to continue


মেয়োনিজে স্বাদের আড়ালে লুকিয়ে আছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি

বর্তমানে ফাস্ট ফুডের জগতে মেয়োনিজ এক অপরিহার্য উপাদান হয়ে উঠেছে। মোমো, বার্গার, স্যান্ডউইচসহ প্রায় সব খাবারেই এই সাদা ক্রিমি সসের ব্যবহার দেখা যায়। অনেকেই এর স্বাদে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছেন যে মেয়োনিজ ছাড়া খাবার যেন অপূর্ণ লাগে। কিন্তু এই আকর্ষণীয় স্বাদের আড়ালে লুকিয়ে থাকতে পারে গুরুতর স্বাস্থ্যঝুঁকি, যা অনেকেই বুঝতে পারেন না। তাইতো ভারতের তামিলনাড়ুতে কাঁচা ডিম দিয়ে তৈরি মেয়োনিজের উৎপাদন, প্রক্রিয়াকরণ, প্যাকেজিং, সংরক্ষণ, পরিবহন, বিতরণ এবং বিক্রয়ও নিষিদ্ধ করা হয়েছে।

কাঁচা ডিম ও ব্যাকটেরিয়ার ঝুঁকি

মেয়োনিজ তৈরির প্রধান উপাদান হলো কাঁচা ডিম। যদি এই ডিম সঠিকভাবে রান্না বা পাস্তুরাইজ না করা হয়, তাহলে এতে সহজেই ব্যাকটেরিয়া জন্মাতে পারে। বিশেষ করে সালমোনেলা নামক ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এটি শরীরে প্রবেশ করলে জ্বর, পেটব্যথা, বমি, ডায়রিয়া এবং মারাত্মক পানিশূন্যতা সৃষ্টি করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন