You have reached your daily news limit

Please log in to continue


‘হোটেলে’ থাকছে গরু, দিনে খরচ ২০০ টাকা

যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সাতমাইল গরুর হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক অভিনব ব্যাবসায়িক উদ্যোগ। হাটে তোলার আগে ও অবিক্রীত গরুর নিরাপদ আশ্রয়ের জন্য বর্তমানে ওই এলাকায় প্রায় ৭০টি ‘গরুর হোটেল’ বা স্থানীয় ভাষায় খাটাল চালু রয়েছে। মূলত দূর-দূরান্ত থেকে আসা গরু ব্যবসায়ীদের ঝামেলা ও পরিবহন খরচ কমাতে এই গরুর হোটেলগুলো এখন অত্যন্ত জনপ্রিয়।

ঐতিহ্যবাহী ওই পশুর হাট বসে প্রতি শনি ও মঙ্গলবার। এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ পশুর হাট। যদিও ইজারা জটিলতায় বর্তমানে ওই হাটে পশু ওঠানো বন্ধ রয়েছে। তবে এর আশেপাশে পশু তুলে বিক্রি করা হয়। এই হাটের আশপাশেই রয়েছে গোটা ৭০টি ‘গরুর হোটেল’। যেখানে বিশ্রামে থাকে গরু। আর বিনিময়ে গরুর মালিককে দিতে হয় টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন