সিদ্ধান্তে স্থবিরতায় বিপর্যস্ত স্বাস্থ্য খাত?

জাগো নিউজ ২৪ হাসান হামিদ প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৩:০৮

আমাদের দেশের স্বাস্থ্য খাতের মূল সংকটগুলো নতুন নয়। চিকিৎসক সংকট, জনবলের ঘাটতি, ওষুধ ও যন্ত্রপাতির অভাব, দুর্বল ব্যবস্থাপনা এসবই দীর্ঘদিনের সমস্যা। কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা ছিল, তারা অন্তত কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নেবে। কারণ রাজনৈতিক চাপ বা জনপ্রিয়তার হিসাবের বাইরে থেকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাদের ছিল। বাস্তবে দেখা গেছে, সমস্যা চিহ্নিত করার ক্ষেত্রে কিছু অগ্রগতি হলেও সমাধান বাস্তবায়নে কোনো গতিই ছিল না।


অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল সেবার মান বাড়বে, গতি বাড়বে, সাধারণ মানুষের ভোগান্তি কমবে। এসব কেবল ঘোষণাতেই সীমাবদ্ধ থেকে গেছে বলে বাস্তব চিত্র ইঙ্গিত দেয়। দেড় বছরের অভিজ্ঞতা বিশ্লেষণ করলে দেখা যায়, সমস্যার গভীরতা যেমন ছিল, তা রয়ে গেছে; বরং কিছু ক্ষেত্রে সংকট আরও তীব্র হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, যেসব সমস্যা আগেই চিহ্নিত করা হয়েছিল, সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগের অভাব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও