গরমে ভাত না রুটি, কোনটি শরীরের জন্য ভালো?
গরমের দিনে খাবার নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। প্রচণ্ড রোদ, ঘাম আর অস্বস্তির মধ্যে শরীর স্বাভাবিকভাবেই হালকা ও সহজপাচ্য খাবারের দিকে ঝুঁকে পড়ে। এই সময় পাতে ভাত না কি রুটি কোনটি রাখা ভালো, তা নিয়ে প্রশ্ন ওঠে প্রায়ই। কেউ বলেন ভাত শরীর ঠান্ডা রাখে, আবার কেউ মনে করেন রুটি বেশি স্বাস্থ্যকর। আসলে ভাত ও রুটির আলাদা উপকারিতা রয়েছে, যা জানা থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
পুষ্টিগুণের দিক থেকে কোনটি এগিয়ে?
ভাত ও রুটি দুইটাই পুষ্টিকর খাবার। ভাতের মধ্যে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, আয়রন এবং প্রচুর কার্বোহাইড্রেট। গরমে যখন শরীর ক্লান্ত হয়ে পড়ে তখন ভাত শরীরকে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। অন্যদিকে রুটিতে ফাইবারের পরিমাণ তুলনামূলক বেশি বলে হজম প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে। এছাড়া রুটিতে ফোলেট, জিঙ্ক, সেলেনিয়ামসহ নানা খনিজ উপাদান রয়েছে। তাই পুষ্টির দিক থেকে কোনোটি কম নয়।