রাজনীতির ভাষা ও দায়িত্বশীলতার প্রশ্ন
বাংলাদেশের রাজনীতিতে মতভেদ নতুন নয়; বরং মতপার্থক্যই গণতন্ত্রের প্রাণ। মতপার্থক্যই গণতন্ত্রের প্রাণশক্তি। ভিন্নমত ও নীতিগত বিরোধের মধ্য দিয়েই রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে যায়। তর্ক-বিতর্কের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক সমাজ পরিপক্বতা লাভ করে। কিন্তু সাম্প্রতিক সময়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটি গভীর সংকটকে সামনে এনেছে-রাজনীতির ভাষা ও দায়িত্বশীলতার সংকট। জাগপা প্রধান যে ভাষায় কথা বলেছেন বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে, তা অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। তাঁর শব্দচয়নের তীব্র নিন্দা প্রকাশ করছি।
কারণ তিনি যে দল থেকে নির্বাচিত হয়ে সরকার প্রধান হোক না কেন, কিন্তু এখন বাংলাদেশের সকল জনগণের প্রধানমন্ত্রী। তাঁকে অপমান করা, আমাদের সাধারণ জনগণকে অপমান করা। তাই জাগপা প্রধানের অতিদ্রুত প্রকাশ্যে জনগণের নিকট দুঃখ প্রকাশ করা উচিত। অন্যথায় সরকারের উচিত তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। সরকারের সমালোচনা হবে এবং করবে—এটাই স্বাভাবিক। কিন্তু রাজনীতির নামে এই ধরনের শব্দচয়ন কোনোভাবেই কাম্য নয়। আর এই ধরনের শব্দচয়ন ঐ মানুষের প্রকৃত চরিত্রের রূপ প্রকাশ করে।
- ট্যাগ:
- মতামত
- রাজনৈতিক দল