পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রই জ্বালানি নিরাপত্তার ভরসা
ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি অবকাঠামো ও সরবরাহ ব্যবস্থা বড় ধরনের চাপে পড়েছে। মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামোর ক্ষতি, ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানি দীর্ঘদিন বন্ধ থাকা এবং ইরান ও রাশিয়ার তেলের ওপর আমদানি নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খল অস্থির হয়ে উঠেছে। ফলে অনেক দেশ জ্বালানিতে ভর্তুকি, রেশনিং এবং সাশ্রয়ী ব্যবহারের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
তেল ও গ্যাসের ওপর নির্ভরশীল দেশগুলো অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। দীর্ঘদিন জ্বালানি সরবরাহে ঘাটতির কারণে জনগণের দুর্ভোগ বেড়েছে। বর্তমানে বিদ্যুতের চাহিদার তুলনায় প্রতিদিন উৎপাদনে ২০০০ মেগাওয়াটের বেশি ঘাটতি দেখা যাচ্ছে। বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সরকার বিভিন্ন জ্বালানির দাম বাড়িয়েছে, বিদ্যুতের মূল্যবৃদ্ধির কথাও শোনা যাচ্ছে।
- ট্যাগ:
- মতামত
- পারমাণবিক চুল্লি