You have reached your daily news limit

Please log in to continue


ক্রীড়া গবেষণা ও অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা

প্রতিবছর বিশ্ব মেধাস্বত্ব দিবস আমাদের মনে করিয়ে দেয়, উদ্ভাবন শুধু গবেষণাগার, পেটেন্ট বা আইনি সুরক্ষার বিষয় নয়; এটি মূলত একটি প্রযুক্তিগত ধারণাকে বাস্তব রূপ দেওয়ার প্রক্রিয়া। ২০২৬ সালের বিশ্ব মেধাস্বত্ব দিবসের প্রতিপাদ্য ‘Ready, Set, Innovate’. বাংলাদেশের মতো একটি দেশের জন্য এটি খুবই তাৎপর্যপূর্ণ, যেখানে প্রতিভা আছে, সম্ভাবনা আছে; কিন্তু উদ্ভাবনকে বাণিজ্যিক সফলতায় রূপ দেওয়ার কাঠামো এখনো দুর্বল।

এ প্রতিপাদ্যকে তিনটি ধাপে ব্যাখ্যা করা যায়। প্রথমত, আমাদের হতে হবে Read-অর্থাৎ জ্ঞান, গবেষণা, দক্ষতা, অবকাঠামো এবং প্রাতিষ্ঠানিক প্রস্তুতিতে সমৃদ্ধ। দ্বিতীয়ত, হতে হবে Set-অর্থাৎ মেধাস্বত্ব সুরক্ষা, শিল্প-একাডেমিক অংশীদারত্ব এবং বাণিজ্যিকীকরণের উপযুক্ত কৌশলগত অবস্থান নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, আমাদের Innovate করতে হবে-গবেষণাকে বাস্তব পণ্য, প্রযুক্তি, সেবা এবং অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে হবে। এ যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর একটি হলো ক্রীড়াজগৎ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন