রূপালী ব্যাংকে নতুন স্কিম, মাসে ৫ হাজার করে ১০ বছর জমায় মিলবে ১০ লাখ টাকা
প্রথম আলো
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১১:০১
উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে সংসারের খরচ সামলে সীমিত আয়ের মানুষের পক্ষে বড় অঙ্কের সঞ্চয় করা বেশ চ্যালেঞ্জিং। তবে ছোট অঙ্কের পরিকল্পিত সঞ্চয়ও একসময় বড় অঙ্কে রূপ নেয়, যা আপনাকে দিতে পারে আর্থিক নিরাপত্তা।
এ বাস্তবতাকে সামনে রেখে গ্রাহকদের জন্য গত বছর নতুন আমানত স্কিম চালু করেছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি। এই স্কিমে মাসে ৫ হাজার টাকা জমা দিয়ে ১০ বছরের মেয়াদ শেষে পাওয়া যাবে মুনাফাসহ ১০ লাখ ৭ হাজার ২৮৮ টাকা। তার মধ্যে গ্রাহকের জমা ৬ লাখ টাকা। বাকি ৪ লাখ ৭ হাজার ২৮৮ টাকাই মুনাফা।
রূপালী ডিপোজিট পেনশন স্কিম-৩ (আরডিপিএস-৩) নামের এই আমানত স্কিমে মাসে ৩০০ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় করার সুযোগ রয়েছে। ৩, ৫ ও ১০ বছর মেয়াদের এই স্কিমে সুদের হার ৯ থেকে ১০ শতাংশ পর্যন্ত।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৬ মাস আগে
২ বছর, ৬ মাস আগে