You have reached your daily news limit

Please log in to continue


কম্পিউটার যন্ত্রাংশে শুল্ক হ্রাসের প্রস্তাব

দেশের মোট জনসংখ্যার ৯ শতাংশ এখন কম্পিউটার ব্যবহার করেন। একেকটি কম্পিউটারের দাম ৬০ থেকে ৬৫ হাজার টাকা। তাই কম্পিউটারকে শিক্ষাসামগ্রী হিসেবে বিবেচনা করে এর যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। তারা বলেছে, শুল্ক কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনলে দেশে কম্পিউটারের ব্যবহার বাড়বে।

ঢাকার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে গতকাল শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক্-বাজেট আলোচনায় বিসিএস এ প্রস্তাব দেয়। এদিন দুই দফায় আটটি সংগঠন তাদের প্রস্তাবনা এনবিআরের কাছে তুলে ধরে। জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বিভিন্ন প্রস্তাব পূরণের আশ্বাস দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন