You have reached your daily news limit

Please log in to continue


‘গুপ্ত’ ইস্যু: ছোট শব্দে বড় রাজনীতি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর তুলনামূলক শান্ত থাকা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে। ক্ষমতাসীন দল বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এবং প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। এরই মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও পাবনায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আপাত-দৃষ্টিতে ‘গুপ্ত’ শব্দকে কেন্দ্র করে বিরোধের প্রকাশ ঘটলেও এর পেছনে রয়েছে বহুমাত্রিক রাজনৈতিক হিসাব-নিকাশ। দুই সংগঠনের নেতা-কর্মী, শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় রাজনীতির জটিল সমীকরণ, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার এবং আসন্ন ছাত্র সংসদ নির্বাচন —এই তিন কারণ ‘শান্ত’ ক্যাম্পাসকে ‘অশান্ত’ করে তুলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন