ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল
ওয়াশিংটন ডিসির বিখ্যাত ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত ‘হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে’ এক ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। একাধিক মারণাস্ত্রসহ এক আততায়ী নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশের চেষ্টা করলে পুলিশের গুলিতে এবং সিক্রেট সার্ভিসের অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীকে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন হিসেবে শনাক্ত করেছে। সিএনএন-এর তথ্যমতে, অ্যালেন একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে অনুষ্ঠানস্থলের একটি সিকিউরিটি চেকপয়েন্টে অতর্কিত হামলা চালায়।
ডিসি পুলিশ প্রধান বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি হোটেলেরই অতিথি ছিলেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশ বিভাগের অন্তর্বর্তীকালীন প্রধান জেফরি ক্যারল বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, আমরা বিশ্বাস করি তিনি এই হোটেলেরই একজন অতিথি ছিলেন। আমরা হোটেলের একটি কক্ষ সুরক্ষিত করেছি এবং আবারও বলছি, ভেতরে কী ছিল তা নির্ধারণ করতে আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করব।’
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আগ্নেয়াস্ত্র