হোয়াইট হাউজের সাংবাদিক সমিতির নৈশভোজে গুলি, দ্রুত নিরাপদ স্থানে ট্রাম্প
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১৩
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সাংবাদিক সমিতির নৈশভোজে সশস্ত্র এক ব্যক্তি নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনের চেষ্টা করার পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন সিক্রেট সার্ভিস এজেন্টরা।
এক এফবিআই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এক ব্যক্তি শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক এজেন্টের দিকে গুলি ছোড়ে। সুরক্ষা সরঞ্জাম দিয়ে ঘেরা এক এলাকায় গুলির এ ঘটনা ঘটে। ওই এজেন্ট অক্ষত আছেন।
নৈশভোজে ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ছিলেন। তাদের দ্রুত ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তাদের পাশাপাশি সেখানে উপস্থিত থাকা ট্রাম্প প্রশাসনের সব কর্মকর্তারাও নিরাপদ আছেন বলে ঘোষণা দেওয়া হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সশস্ত্র হামলা