You have reached your daily news limit

Please log in to continue


৬০ ভরি সোনার গহনা উপহার পেয়েছেন সানসিলা, বাবা দিয়েছেন ফ্ল্যাট

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জামায়াতের প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের কাছে ৫০ হাজারের বেশি ভোটে হেরেছিলেন বিএনপির প্রার্থী ডা. সানসিলা।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় দেখা গেছে, তার নিজের নামে কৃষিজমি নেই। শেয়ার আছে মাত্র ৭ হাজার টাকার। তিনি উপহার হিসেবে বিবাহোত্তর ৬০ ভরি সোনা পেয়েছেন। এছাড়া দুই ইউনিট বিশিষ্ট ২ হাজার ৭০০ বর্গফুটের একটি ফ্ল্যাট আছে ঢাকায়। বাবার কাছ থেকে উপহার পেয়েছেন। ফ্ল্যাটের দাম উল্লেখ করেছেন ৩ লাখ ৩৩ হাজার টাকা। নিজের নামে কোনো আসবাবপত্রও নেই, নেই কোনো ইলেকট্রনিক পণ্যও। তবে সানসিলার নিজের নামে ২৯ লাখ ৭৩ হাজার ৫১৭ টাকা নগদ অর্থ আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন