You have reached your daily news limit

Please log in to continue


এক্সচ্যাট চালু করলো ইলন মাস্ক

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবার আলাদা মেসেজিং অ্যাপ চালু করেছে। নতুন অ্যাপটির নাম এক্সচ্যাট। প্রাথমিকভাবে এটি শুধু আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজেদের এক্স কনট্যাক্টদের সঙ্গে চ্যাট করতে পারবেন। শুধু বার্তা আদান-প্রদানই নয়, এতে রয়েছে ফাইল শেয়ার, অডিও-ভিডিও কল এবং গ্রুপ চ্যাটের সুবিধাও।

এর আগে সীমিত পরিসরে কিছু ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে এক্সচ্যাট চালু করা হয়েছিল। তাদের মতামতের ভিত্তিতেই অ্যাপটি আরও উন্নত করে এবার সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই অ্যাপ এক্সের বড় কৌশলগত পরিকল্পনার অংশ। প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরে গিয়ে মেসেজিং, পেমেন্টসহ বিভিন্ন সেবা বিস্তৃত করতে চায়। যদিও আগে এক্সকে ‘সবকিছুর অ্যাপ’ বা ‘এভরিথিং অ্যাপ’ বানানোর কথা বলেছিলেন ইলন মাস্ক। নতুন এই উদ্যোগ সেই পরিকল্পনা থেকে কিছুটা ভিন্ন দিকেই ইঙ্গিত করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন