You have reached your daily news limit

Please log in to continue


হরমুজে বৈশ্বিক অবরোধের ঘোষণা দিয়ে সমঝোতার বার্তা দিলেন হেগসেথ

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মাঝে ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দিয়েছেন, তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের আরোপিত নৌ-অবরোধ এখন বৈশ্বিক রূপ নিয়েছে। তিনি অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমানে মার্কিন নৌবাহিনীর সরাসরি অনুমতি ছাড়া হরমুজ প্রণালি ব্যবহার করে বিশ্বের কোনো প্রান্তে কোনো বাণিজ্যিক বা সামরিক জাহাজ চলাচল করতে পারবে না।

পেন্টাগনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ বলেন, ‘আমাদের অবরোধ ক্রমেই বিস্তৃত হচ্ছে এবং এটি এখন বিশ্বজুড়ে কার্যকর। হরমুজ প্রণালি থেকে বিশ্বের অন্য কোনো গন্তব্যে যাওয়ার জন্য মার্কিন নৌবাহিনীর ক্লিয়ারেন্স নেওয়া এখন বাধ্যতামূলক।’

ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) শীর্ষ জেনারেল ড্যান কেইনের উপস্থিতিতে হেগসেথ আরও বলেন, তেহরানের সামনে এখনো ওয়াশিংটনের সঙ্গে একটি ‘ভালো চুক্তি’ করার সুযোগ অবশিষ্ট আছে। তবে তিনি স্পষ্ট করে দেন, যুক্তরাষ্ট্র এই চুক্তির জন্য কোনো তাড়াহুড়ো করছে না। ডোনাল্ড ট্রাম্পের আগের মন্তব্যের পুনরাবৃত্তি করে তিনি বলেন, ‘আমাদের হাতে অফুরন্ত সময় রয়েছে।’

জেনারেল ড্যান কেইন অবরোধের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জানান, মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের প্রতিটি বন্দরে কঠোর নজরদারি ও অবরোধ বজায় রেখেছে। শুক্রবার সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, অন্তত ৩৪টি জাহাজকে ইরানের জলসীমায় প্রবেশের চেষ্টা করার সময় বাধা দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে।

কেইন আরও বলেন, ‘আমরা প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরেও ইরানি নৌযানগুলোকে আটকে দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখব। যেকোনো দেশের জাহাজ যদি ইরানি বন্দর বা ভূখণ্ডের দিকে যায় অথবা সেখান থেকে ফিরে আসে, তবে আমরা তা প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত ও মোতায়েন রয়েছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন