দেশে ৪ বছরে তরমুজ উৎপাদন বেড়ে দ্বিগুণ

প্রথম আলো প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৭

গ্রীষ্ম মৌসুমের অন্যতম দেশি ফল তরমুজ। তাপমাত্রা বেশি থাকায় গরমকালে রসালো এ ফলের বেশ চাহিদা থাকে। প্রতিবছরই এটির চাহিদা ও চাষাবাদ বাড়ছে। বদৌলতে গত চার বছরে দেশে তরমুজ উৎপাদন বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২০২০-২১ অর্থবছরে যেখানে ১৭ লাখ ৮৯ হাজার টন তরমুজ উৎপাদন হয়েছে, সেখানে সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ৩৫ লাখ ৫২ হাজার টনে উঠেছে। মাঝে ২০২১-২২ অর্থবছরে ২৫ লাখ ৪৭ হাজার টন ও ২০২২-২৩ অর্থবছরে ৩৬ লাখ ৩৬ হাজার টন তরমুজ উৎপাদন হয়েছে।


চলতি ২০২৫–২৬ অর্থবছরে তরমুজ উৎপাদন আরও বাড়বে বলে মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কর্মকর্তা ও ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, উৎপাদন বেশি হওয়ার কারণে গতবারের তুলনায় তরমুজের দাম এবার কিছুটা কম।


এবার দাম কম


দেশে তরমুজের ভরা মৌসুম হচ্ছে মার্চ ও এপ্রিল মাস। বর্তমানে পাড়ামহল্লার অলিগলিতেও তরমুজ বিক্রি করতে দেখা যায়। দাম গতবারের তুলনায় কিছুটা কম। গত বছর এপ্রিলের শুরুতে প্রতি কেজির দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা। এবার একই সময়ে রাজধানীর বিভিন্ন বাজারে দুই সপ্তাহ আগে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে তরমুজ বিক্রি হয়েছে। কারওয়ান বাজারে ২৫ থেকে ৩০ টাকা কেজিতেও পাওয়া যায়। তবে মৌসুমের শেষ দিকে এখন দাম কিছুটা বেড়ে ৪৫–৫০ টাকা হয়েছে।


দামের বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) হর্টিকালচার শাখার কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে জানান, গরমের কারণে চাহিদা বাড়ে। তবে উৎপাদন বেশি হওয়ায় তরমুজ সর্বত্র পাওয়া যাচ্ছে। তাই দাম কিছুটা কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও