You have reached your daily news limit

Please log in to continue


হ্যামস্ট্রিংয়ের চোটে এমবাপে

বিশ্বকাপের আগে তারকাদের চোটের মিছিলে যোগ হলো কিলিয়ান এমবাপের নাম। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে ‘পেশির চাপে’ (মাসল ওভারলোড) ভুগছেন। তবে প্রাথমিকভাবে জানা গেছে ফ্রান্স অধিনায়কের চোট গুরতর নয়। 

লা লিগায় রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে তিনি এই চোট পান। শুক্রবার ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ম্যাচের শেষ ১০ মিনিট বাকি থাকতে এমবাপে নিজেই মাঠ থেকে তুলে নেওয়ার অনুরোধ জানান। এই ড্রয়ের পর লিগের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে পড়ল তার দল।

এমবাপের সমস্যা একটা গুরুতর নয় বলে মনে করা হচ্ছে। তাই আগামী গ্রীষ্মে হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে আপাতত বড় কোনো দুশ্চিন্তা নেই। তার বর্তমান অবস্থা আরও ভালোভাবে বোঝার জন্য আরও কিছু পরীক্ষা করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন