You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশ সরকারের সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা, আওতা ও কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে। শুক্রবার (২৪ এপ্রিল) এডিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে 

‘সেকেন্ড স্ট্রেংথেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’-এর সাবপ্রোগ্রাম-২ এর আওতায় এই সহায়তা দেওয়া হবে। এর লক্ষ্য হলো প্রতিরক্ষামূলক ও প্রতিরোধমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করে ঝুঁকিপূর্ণতা, বঞ্চনা ও দারিদ্র্যের ঝুঁকি কমানো। কর্মসূচিটি সামাজিক সুরক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন, এর আওতা ও পরিসর সম্প্রসারণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা বাড়ানোর ওপর গুরুত্ব দিবে।

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এই কর্মসূচি বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল কাঠামোর দিকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি বলেন, বিশেষ করে নারীদের মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য আওতা বাড়ানো এবং অবদানভিত্তিক সুরক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে দারিদ্র্যের ঝুঁকি কমবে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন