You have reached your daily news limit

Please log in to continue


‘এরপর দিল্লি জয় করব’, মমতার চ্যালেঞ্জ হেসে উড়িয়ে দিলেন অমিত শাহ

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণের দিনই আত্মবিশ্বাসী সুরে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ‘রাজ্যে জয়ের পর দিল্লিও জয় করবেন’ তিনি। তবে তার এই চ্যালেঞ্জকে হেসেই উড়িয়ে দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৃহস্পতিবার কলকাতার চৌরঙ্গি এলাকায় এক নির্বাচনি জনসভায় টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেন, কেন্দ্রীয় ক্ষমতা থেকে বিজেপি-কে সরিয়ে দিতে তিনি বিরোধী দলগুলোকে একত্র করবেন এবং ভবিষ্যতে দিল্লি দখল করবেন।

মমতা বলেন, “মনে রাখবেন, আমাদের হারানো সম্ভব নয়। আমরা অন্যায়ের বিরুদ্ধে এবং নিজেদের অধিকারের জন্য লড়াই করি। আমি বাংলাতেই জন্মেছি এবং এই বাংলাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করব। বাংলায় জয় নিশ্চিত করার পর আমি দিল্লি দখল করব। সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত করেই আমি তা করব।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন