ক্লাউড ব্যবসায় মনোপলি নিয়ে মামলার মুখে মাইক্রোসফট
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১৯:৪৬
ক্লাউড কম্পিউটিং বাজারে একচেটিয়া আধিপত্য ও উইন্ডোজ সার্ভার সফটওয়্যারের জন্য ‘অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যে বড় ধরনের আইনি লড়াইয়ের মুখে পড়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।
প্রায় ৬০ হাজার কোম্পানির পক্ষে করা এই গণ-মামলায় ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ২৮০ কোটি ডলার। মঙ্গলবার লন্ডনের এক ট্রাইব্যুনাল মামলাটি বিচার প্রক্রিয়ায় নেওয়ার অনুমতি দেওয়ায় মাইক্রোসফটের ওপর চাপ আরও বাড়ল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
মাইক্রোসফটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অ্যামাজন, গুগল ও আলিবাবার ক্লাউড কম্পিউটিং পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে মাইক্রোসফট তাদের ‘উইন্ডোজ সার্ভার’ সফটওয়্যারের জন্য অতিরিক্ত দাম রেখেছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ক্লাউড
- ক্লাউড সেবা