You have reached your daily news limit

Please log in to continue


ঢাকায় সর্বনিম্ন ৫ টাকা বাড়তি নিতে চায় পরিবহনগুলো

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে সড়কে এখনো পুরোপুরি কার্যকর হয়নি নতুন হার।

রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এবং পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল) থেকে নির্দিষ্ট দূরত্বে সর্বনিম্ন পাঁচ টাকা ভাড়া বাড়ানোর পরিকল্পনা করছে কিছু কিছু পরিবহন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কালশী থেকে রাজধানী বাসে ওঠেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আরমান হোসেন। তিনি যমুনা ফিউচার পার্ক যেতে ২০ টাকা ভাড়া দেন। বাসের কন্ডাক্টর তাকে জানান, পরদিন থেকে ভাড়া পাঁচ টাকা বাড়ানো হতে পারে। সে অনুযায়ী কালশী থেকে যমুনা ফিউচার পার্ক ভাড়া দাঁড়াবে ২৫ টাকা।]

এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে আরমান হোসেন বলেন, ‘সরকার যেখানে প্রতি কিলোমিটারে মাত্র ১১ পয়সা ভাড়া বাড়িয়েছে, সেখানে নির্দিষ্ট রুটে পাঁচ টাকা বাড়ানোর চেষ্টা অযৌক্তিক।’

অন্যদিকে, পল্লবী থেকে শ্যামলী রুটে চলাচলকারী কয়েকটি বাসের কন্ডাক্টর জানিয়েছেন, তারা এখনো আগের ভাড়াই নিচ্ছেন।

প্রজাপতি পরিবহনের কন্ডাক্টর সজীব বলেন, ‘নতুন কোনো ভাড়ার তালিকা পাইনি। আগের তালিকা অনুযায়ী ভাড়া নিচ্ছি। কত বাড়বে সেটাও জানি না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন