বায়ু দূষণ থেকে বাঁচতে দক্ষিণ আফ্রিকায় চালু হচ্ছে অ্যাপ

বিডি নিউজ ২৪ জোহানেসবার্গ প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১৬:০৭

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কয়লাজনিত বায়ু দূষণ ও স্বাস্থ্যঝুঁকি মারাত্মকভাবে বেড়েছে। এবার তাই প্রথমবারের মতো শহরটিতে দূষণ সতর্কীকরণ অ্যাপ চালু করেছেন সেখানকার বিজ্ঞানীরা।


রয়টার্স লিখেছে, পচা ডিমের মতো সালফারের গন্ধে যখন শহরবাসীর জীবন অতিষ্ঠ, তখন শত শত মনিটরিং সিস্টেমের তথ্য ব্যবহার করে এই অ্যাপটি বাসিন্দাদের আগাম সতর্কবার্তা ও সুরক্ষাব্যবস্থা সম্পর্কে জানাবে।


‘ইউনিভার্সিটি অফ উইটওয়াটারসরান্ড’-এর বিজ্ঞানীরা প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় এমন একটি অ্যাপ তৈরি করলেন। আফ্রিকার এ সমৃদ্ধ শহরটি দেশটির বিভিন্ন কয়লাখনির খুব কাছেই অবস্থিত। ফলে এখানকার বাতাসে প্রায়ই পচা ডিমের মতো সালফারের গন্ধ পাওয়া যায়।


জোহানেসবার্গের এ দুর্গন্ধের জন্য শহর থেকে চারশ কিলোমিটার পূর্বের খনি ও শিল্পকারখানা থেকে নির্গত হাইড্রোজেন সালফাইডকে দায়ী করেছেন দক্ষিণ আফ্রিকার পরিবেশমন্ত্রী উইলি আকাম্প।


তিনি বলেছেন, “সালফারের এ গন্ধ সেসব খনি থেকে আসছে যারা দূষণ রোধে নির্ধারিত নির্গমনসীমা লঙ্ঘন করেছে। আমরা এখনও নির্দিষ্টভাবে কোনো খনিকে চিহ্নিত করতে পারিনি, তবে তদন্ত চলছে।”


এ বছরের শেষদিকে চালু হতে যাওয়া অ্যাপটি শত শত বায়ু তদারকি ব্যবস্থা থেকে তথ্য সংগ্রহ করেছে। বায়ু দূষণ বেড়ে গেলে, অ্যাপটি বাসিন্দাদের ফোনে নোটিফিকেশন পাঠাবে এবং মাস্ক পরার মতো সুরক্ষামূলক ব্যবস্থার পরামর্শ দেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও