সিলেট ওসমানী মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১৬:০১

হাম উপসর্গ নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।


এ নিয়ে এখানে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়াল।


দশ মাস বয়সি শিশুটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে মারা যায় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানিয়েছেন।


পরিচালক বলেন, “আরিফ নামের শিশুটি হাম ও ব্রঙ্কোনিউমোনিয়ার সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছিল। পরে তার পেটে ব্যথা, কালো মল এবং নাক দিয়ে কালো রঙের তরল পদার্থ বের হতে শুরু করে। শিশুটির খিটখিটে আচরণ, প্রচণ্ড জ্বর এবং শকের লক্ষণ দেখা যায়।


“এটি হেমোরেজিক হাম বা ‘ব্ল্যাক হাম’ হতে পারে। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও