আজ গায়ক–অভিনেতা টেকিয়নের বিয়ে

প্রথম আলো প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১৩:০১

বিয়ে করছেন টু পিএম ব্যান্ডের গায়ক ও অভিনেতা ওক টেকিয়ন। আগামীকাল শুক্রবার সিউলের একটি হোটেলে বিয়ে সারছেন তিনি। পাত্রী শোবিজের কেউ নন।


দুজনের ঘনিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি ওক পরিচিতজনদের কাছে বিয়ের নিমন্ত্রণপত্র পাঠিয়ে বিষয়টি জানিয়েছেন। ওই নিমন্ত্রণপত্রে লেখা ছিল, ‘দুজন মানুষ, যারা একে অপরের কাছে দশের মধ্যে দশ।, তারা অবশেষে বিয়ে করতে যাচ্ছে। এই নতুন অধ্যায়ের শুরুতে আমাদের সঙ্গে থাকুন।’


আমন্ত্রণপত্রে দশের মধ্যে দশ বলতে ২০০৮ সালে প্রকাশিত টু পিএমের প্রথম গান ‘টেন আউট অব টেন’ বোঝানো হয়েছে।


বিয়ের আয়োজনে ব্যান্ডটির সদস্য হোয়াং চান-সাং সঞ্চালকের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অন্য সদস্যরাও উপস্থিত থাকবেন এবং গান পরিবেশন করবেন।


এর আগে ২০২০ সালে ওক নিশ্চিত করেছিলেন যে তিনি নিজের চেয়ে চার বছর ছোট এক নারীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তিনি শোবিজের কেউ নন। গত বছরের নভেম্বর মাসে তিনি তাঁর সংস্থার মাধ্যমে বিয়ের ঘোষণা দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও