কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১৫

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৫

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ইনস্টিটিউটের ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘গুপ্ত শিবির’ মন্তব্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নাফিস আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থীকে কয়েকজন শিক্ষার্থী চড় মারেন। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে সন্ধ্যার দিকে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা অধ্যক্ষের কক্ষে যান। পরে বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন অধ্যক্ষ। তবে তাৎক্ষণিক বিচারের দাবিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।


ঘটনার বিষয়ে ছাত্রদলের নেতারা অভিযোগ অস্বীকার করে বলেন, এটি কোনো সংগঠিত হামলা নয়; বরং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভুল-বোঝাবুঝি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও